← হোমপেজে ফিরে যান

ডেটা প্রাইভেসি ও নিরাপত্তা পলিসি

স্কুল ইআরপি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যের শতভাগ গোপনীয়তা ও সুরক্ষার নিশ্চয়তা প্রদান করে। আমাদের ক্লাউড সিস্টেমে আপনার প্রতিষ্ঠানের ডেটা কীভাবে সুরক্ষিত রাখা হয় তা নিচে স্পষ্ট করা হলো:

১. ডেডিকেটেড ডেটাবেজ আইসোলেশন

প্রতিটি ক্লায়েন্ট স্কুলের জন্য সম্পূর্ণ পৃথক ও সুরক্ষিত ডেটাবেজ বরাদ্দ থাকে। কোনো অবস্থাতেই এক প্রতিষ্ঠানের ডেটা অন্য প্রতিষ্ঠানের সাথে মিশ্রিত হয় না।

২. শিক্ষার্থী ও অভিভাবকের তথ্যের গোপনীয়তা

শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর, ফি আদায়ের হিসাব কোনো তৃতীয় পক্ষের কাছে শেয়ার বা বিক্রি করা হয় না।

৩. অটোমেটিক ব্যাকআপ ও রিকভারি

সার্ভারে প্রতিদিন স্বয়ংক্রিয় ব্যাকআপ তৈরি হয় এবং ক্লাউডে সংরক্ষিত থাকে। কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে কয়েক মিনিটের মধ্যে ডেটা রিকভার করা সম্ভব।